ঢাকাSunday , 28 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়লেন কোহলি-রাহানে

Link Copied!

partnershipস্পোর্টস ডেস্ক : মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে কক্ষপথে ফেরাতে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে জুটি।
রোববার সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে চতুর্থ উইকেট জুটিতে ২৬২ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন রাহানে ও কোহলি। এশিয়ান বাইরে যেকোনো উইকেট জুটিতে দশ বছরের মধ্যে এটি ভারতের সর্বোচ্চ স্কোর। শুধু কী তাই, মেলবোর্নেও ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন ওই জোড়। আর এর মাধ্যমে জুটি প্রথায় চেতন চৌহান ও সুনীল গাভাস্কারের ওপেনিং পার্টনারশিপে ১৬৫ রানের কীর্তিকে ছাপিয়ে যান রাহানে-কোহলি।
তাছাড়া ব্রিসবেনে জোড়া সেঞ্চুরির পর মেলবোর্নে আরেকবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে রেকর্ডবুকে গাভাস্কারের আরেকটি নজিরে হানা দেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। কী সেটা? তা হলো- হালের সেনসেশন কোহলির আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র গাভাস্কার অস্ট্রেলিয়ায় এক সিরিজে তিনটি সেঞ্চুরির সুভাস ছড়াতে পেরেছিল। এই সিরিজে তা করে দেখালেন দিল্লির ডানহাতি ব্যাটসম্যান। আর নাম লেখালেন ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল জিনিয়াসের পাশে। সাথে সাথে ক্যারিয়ারে প্রথমবারের মতো ১৫০ উধর্ব রানের ইনিংস খেললেন কোহলি।