ঢাকাFriday , 26 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ রোববার শুরু

Link Copied!

eximস্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ২৮ ডিসেম্বর রোববার থেকে শুরু হবে “এক্সিম ব্যাংক ২৪তম জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।”
শুক্রবার মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চ্যাম্পিয়নশিপ পরিচালনার সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হাসান উল্লাহ খান রানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহকারী সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক কমিটির সম্পাদক এসএম খালেকুজ্জামান স্বপন এবং কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির যুগ্ম-সম্পাদক সেলিম মিয়া বাবু।
রোববার এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাঙ্গামাটি জেলা।
চ্যাম্পিয়নশিপে গত আসরের চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রানার্স আপ বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং ২৬টি জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল দলসহ সর্বমোট ২৯টি হ্যান্ডবল দল অংশগ্রহণ করছে।
২৯ দলকে  ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে লড়বে। আগামী ৩০ ডিসেম্বর চারটি কোয়ার্টার ফাইনাল, ৩১ ডিসেম্বর দু’টি সেমিফাইনাল এবং ১ জানুয়ারি তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ময়মনসিংহ, রাজশাহী ও নওগাঁ।
গ্রুপ-খ: বাংলাদেশ পুলিশ, বাগেরহাট, গাজীপুর ও চুয়াডাঙ্গা।
গ্রুপ-গ: বাংলাদেশ আনসার, যশোর, ঝালকাঠী ও জামালপুর।
গ্রুপ-ঘ: চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, পঞ্চগড় ও রাঙ্গামাটি।
গ্রুপ-ঙ: সিলেট, বান্দরবান, চট্টগ্রাম ও পটুয়াখালী
গ্রুপ-চ: গোপালগঞ্জ, বরিশাল ও দিনাজপুর।
গ্রুপ-ছ: গাইবান্ধা, মাদারীপুর ও ফেনী।
গ্রুপ-জ: সুনামগঞ্জ, কুষ্টিয়া ও কুমিল্লা।