ঢাকাFriday , 17 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসির ভাইয়ের আড়াই বছরের কারাদণ্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসিকে। বৃহস্পতিবার আর্জেন্টিনার একটি আদালত এই রায় দেয়।
তবে দুই বছরের কারাদণ্ড পেলেও জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার মেসির ভাই মাতিয়াস মেসিকে। আগামী আড়াই বছরে সামাজিক কর্মকাণ্ডমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখলেই এ শাস্তি থেকে মুক্তি পাবেন তিনি। তদন্তকর্তাদের সাথে সমঝোতার মাধ্যমে কারাভোগের শাস্তির বদলে এই সিদ্ধান্ত আসে। আর্জেন্টিনার রোসারিও শহরের লা ক্যাপিটাল সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
পারানা নদীতে গতবছর একটি বিধ্বস্ত নৌকায় মাতিয়াসের অস্ত্র পাওয়া যায়। নৌকার আশে পাশে রক্তের চিহ্ন থাকায় সন্দেহ করে মাতিয়াসকে আটক করে নিরাপত্তাকর্মীরা।প্রাথমিকভাবে আটকের পর জামিনে মুক্তি পান তিনি। তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে হত্যা বা খুনের কোনো প্রমাণ পায়নি নিরাপত্তকর্মীরা।আদালতের তদন্তে অস্ত্রটি মেসির ভাইয়ের প্রমাণিত হওয়াতেই আড়াই মাসের কারাদণ্ড দেয়া হয় তাকে। তবে মাতিয়াসের আইনজীবীদের দাবি নদীতে বালুচরের সঙ্গে আঘাত লেগে নৌকাটি বিধ্বস্ত হয় এবং ওই অস্ত্রটি তার ছিল না।