ঢাকাFriday , 26 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস বক্সিংয়ে পুরুষে বিকেএসপি মহিলায় আনসার চ্যাম্পিয়ন

Link Copied!

m

স্পোর্টস ডেস্ক : তিন দিনব্যাপী ওয়ালটন মার্সেল টেলিভিশন মহান বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতার পুরুষ বিভাগের ইন্টারমিডিয়েট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। অপরদিকে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ইন্টারমিডিয়েট পুরুষ বিভাগে বিকেএসপি সাতটি স্বর্ণ ও ৮টি রৌপ্যপদক জিতে প্রথম হয়। রানার্স আপ সেনাবাহিনীর অর্জন তিনটি স্বর্ণ ও একটি রৌপ্যসহ মোট চারটি পদক।
মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল দু’টি স্বর্ণ ও ১টি রৌপ্যপদক জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ বাংলাদেশ পুলিশ দল অর্জন করে ১টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক।
খেলাশেষে প্রধান অতিথি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান মানু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন এবং বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান এসময় উপস্থিত ছিলেন।