ঢাকাFriday , 26 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএসইউবির কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত(br)ইমতিয়াজ সভাপতি, ফিরোজ সাধারণ সম্পাদক

Link Copied!

Jaurnalistনিজস্ব প্রতিবেদক :  জেএসইউবির কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিতঢাকা: জার্নালিজম স্টুডেন্টস ইউনিটি অব বাংলাদেশের (জেএসইউবি) কেন্দ্রীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর রমনাপার্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে ফিরোজ হোসাইন।
ঢাকাসহ সারাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গড়া ছাত্রদের জাতীয় সংগঠন ‘জার্নালিজম স্টুডেন্টস ইউনিটি অব বাংলাদেশ (জেএসইউবি)।
অন্য পদে নির্বাচিত সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহসভাপতি হাসানুল বারী, সহসভাপতি মওদুদ আহমেদ সুজন, সাজ্জাদ জাহান, রিয়াজ আহমেদ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নুজহাতুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. সারওয়ার সরদার, প্রচার সম্পাদক ফারুক আহমাদ আরিফ, নারীবিষয়ক সম্পাদক সাবরিনা আলম রিয়া, সেমিনার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতাউল্লাহ হাসান, অনলাইন মিডিয়াবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহকারী তরিকুল ইসলাম রাজন, শিক্ষা বিষয়ক সম্পাদক আকিদুল ইসলাম, ইলেক্ট্রনিক মিডিয়া বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রাজ। এছাড়াও বিভিন্ন পদে বাকী শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আরও উপস্থিত ছিলেন জামাল হোসেন, খাইরুল ইসলাম, বিমল লাল প্রমুখ।