ঢাকাTuesday , 7 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিলনাড়ু প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি আর নেই

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের পাঁচবারের মুখ্যমন্ত্রী ও দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দলের প্রধান মুথুভেল করুণানিধি আর নেই।
মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তার মৃ্ত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৪ বছর। অর্ধশত বছর ডিএমকে দলের প্রধানের দায়িত্বে থাকা করুণানিধি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করুণানিধি মূত্রনালির সংক্রমণসহ বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। রক্তচাপ কমে যাওয়ায় ২৮ জুলাই চেন্নাইয়ে কাবেরি হাসপাতালের ভর্তি করার পর আইসিইউতে নেওয়া হয় তাকে। গত সোমবার রাতে জানানো হয়, তার অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে জানানো হয়, ‘অত্যন্ত সঙ্কটজনক’ অবস্থায় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সকালেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামীর সঙ্গে করুণানিধির দুই ছেলে এম কে আলাগিরি, ও এম কে স্টালিনের এবং মেয়ে কানিমোঝির বৈঠক হয়।মেরিনা বিচে শেষকৃত্য নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। এই মেরিনা বিচেই অধিকাংশ তামিল রাজনীতিবিদের সমাধিস্থল রয়েছে।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দল কংগ্রেস প্রধান রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা করুণানিধির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
করুণানিধির মৃত্যুতে তামিলনাড়ু রাজ্যে বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্যে সরকার। এছাড়া রাজ্যব্যাপী এক সপ্তাহ শোক পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে।