ঢাকাFriday , 27 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি ট্রাম্পের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ওপর এ যাবৎকালের ‘সবচেয়ে বড় নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে আটক এক মার্কিন যাজককে মুক্তি দেওয়া না হলে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার ‍ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘মহান খ্রিষ্টান,পারিবারিক মানুষ ও চমৎকার মানুষ যাজক অ্যান্ড্রিউ ব্রানসনকে দীর্ঘদিন আটক রাখার জন্য যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর অনেক বড় নিষেধাজ্ঞা আরোপ করবে। সে অনেক ভুগেছে। এই নিরাপরাধ বিশ্বাসী লোকটিকে দ্রুত মুক্তি দেওয়া উচিৎ।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের এক মুখপাত্র ওয়াশিংটনের এই হুমকিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। এছাড়া এ হুমকি যুক্তরাষ্ট্র-তুরস্ক জোট সম্পর্কের ক্ষতি করতে পারে বলেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এক লিখিত বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার অবস্থান পুনর্বিবেচনা করতে হবে এবং তার নিজের স্বার্থের ও তুরস্কের সঙ্গে মৈত্রি জোটের আরো ক্ষতি হওয়ার আগেই তাকে একটি গঠনমূলক অবস্থান নিতে হবে।’
২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্কে আটক হন ৫০ বছর বয়সী মার্কিন যাজক অ্যান্ড্রু ক্রেইগ ব্রানসন। বুধবার তুরস্কের একটি আদালত জানিয়েছে, ২১ মাস কারাগারে থাকার পর তাকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী হিসেবে রাখা হবে। এরপরই ট্রাম্প প্রশাসন ব্রানসনের মুক্তির জন্য আঙ্কারার ওপর চাপ দিতে শুরু করে।