ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ জোন এবং খাতুনগঞ্জ ও আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২১ জুলাই ২০১৮ শনিবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ কায়সার আলী। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ সালেহ্ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. নিজামুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নায়ের আযম, এম. যোবায়ের আযম হেলালী ও মুহাম্মদ শাব্বির।