ঢাকাSaturday , 21 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহায় নভোএয়ায়ের অতিরিক্ত ফ্লাইট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
ঈদের ছুটিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ ভ্রমণের চাহিদার পরিপ্রেক্ষিতে নভোএয়ার ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন নিয়মিত ফ্লাইটের পাশাপাশি সৈয়দপুর ও যশোর রুটে অতিরিক্ত ২টি এবং রাজশাহী রুটে অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।
ঈদ উপলক্ষে টিকেটের মূল্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে নভোএয়ার। বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুর ৪টি, যশোর ৩টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৪টি, সিলেট ১টি ও কলকাতায় ১টি করে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।