ঢাকাMonday , 16 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি একটি সফল ক্যারিয়ার পেয়েছি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তার অভিষেক চলচ্চিত্রটি খুব বেশি সাড়া জাগাতে পারেনি। পরের বছরই তেলেগু ভাষার ‘মালিশ্বরী’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। এ সিনেমাটিও ব্যবসায়ীকভাবে ব্যর্থ হয়। ২০০৫ সালে আবারো বলিউডের ‘সরকার’ সিনেমায় অভিনয় করেন ক্যাটরিনা। মুক্তির পর এ সিনেমাটি বক্স অফিসে সফলতার মুখ দেখে।
অভিনয় ক্যারিয়ারে নানা চড়াই-উৎড়াই পেরুতে হয়েছে ক্যাটরিনা কাইফকে। ‘রেস’, ‘ওয়েলকাম’, ‘এক থা টাইগার’, ‘ধুম-থ্রি’ সিনেমার মতো জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ক্যাটরিনা কাইফ। এ সময় নিজের ক্যারিয়ার ও বলিউড ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
ক্যাটরিনা কাইফ বলেন, ‘আমি মনে করি, অভিনয় ক্যারিয়ারে আপনি শতভাগ সফল ও সিকিউর নন। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি দ্রুত পরিবর্তনশীল একটি জায়গা। এটি খুবই দ্রুত পরিবর্তন হচ্ছে। তবে আমি এখন আত্মবিশ্বাসী ও আমার অবস্থান নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি।’
তিনি আরো বলেন, ‘আমি একটি সফল ক্যারিয়ার পেয়েছি। এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, নতুনদের সিনেমার কাজ চালিয়ে যেতে হবে যা খুবই চ্যালেঞ্জিং।’
ক্যাটরিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। এতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’, ‘থাগস অব হিন্দুস্তান’, ‘জিরো’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা কাইফ।