ঢাকাMonday , 9 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একাদশে ভর্তি বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের আবারও ভর্তির আবেদন নেওয়া হবে। তিন দফায় সুযোগ দেওয়ার পরও যারা কোথাও ভর্তি হতে পারেনি, তারাই এবার আবেদনের সুযোগ পাবেন। আগামীকাল মঙ্গলবার থেকে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক অধ্যাপক জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনলাইনে স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যেসব শিক্ষার্থী তার পছন্দের কলেজ বা মাদ্রাসার আসন সংখ্যার বিপরীতে নিজের মেধাক্রম বিবেচনা ছাড়া আবেদন করেছে তারাই বঞ্চিত হয়েছে। এক্ষেত্রে বোর্ডের কর্মকর্তারা বলছেন, এখন যে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের উচিত হবে নিজের মেধাতালিকা অনুযায়ী কলেজের পছন্দক্রম দেওয়া। মেধাক্রম বেশি পেছনে হলে আর কলেজে আসন কম থাকলে আবেদন না করাই শ্রেয়। কেননা, তারা তখন পছন্দের কলেজ পাবে না।
এবার এসএসসি উত্তীর্ণ অন্তত পৌনে ৩ লাখ শিক্ষার্থী ভর্তির আওতায় আসেনি। এবার শুধু এসএসসি ও দাখিল পরীক্ষায় পাস করেছে ১৪ লাখ ৯৩ হাজার ১৮৭ জন। তাদের মধ্যে ১১ লাখ ৩২ হাজার ৫২৫ জন ভর্তি নিশ্চিত করেছে। বাকিরা ভর্তির আওতায় না আসা শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়া অনেকে আছেন। তিন দফায় আবেদন করে কলেজ না পাওয়া শিক্ষার্থী আছে ২৮ হাজারের বেশি।