ঢাকাThursday , 28 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার সব কর, ভ্যাট ও শুল্ক অফিস খোলা

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : রাজস্ব আহরণের স্বার্থে ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবস আগামী ৩০ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এনবিআর থেকে এ সংক্রান্ত আদেশ দেশের সব অফিসে পাঠানো হয়েছে বলে সংস্থাটি জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানিয়েছেন।
এনবিআর জানায়, আগামী ৩০ জুন (শনিবার)। ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবস এবং সাপ্তাহিক সরকারি ছুটির দিন। রাজস্ব আহরণের স্বার্থে এদিন জাতীয় রাজস্ব বোর্ডের অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিসসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সরকারি কোষাগারে আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক হতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়।