ঢাকাTuesday , 26 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদে বাজেট পাশ ২৮ জুন

Link Copied!

বিশেষ প্রতিবেদক : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ২৮ জুন জাতীয় সংসদে অনুমোদন দেওয়া হবে। এছাড়া আগামীকাল ২৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের অর্থবিল পাশ হবে। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
তিনি বলেন, এবারই প্রথম নির্দিষ্ট সময়ের আগে অর্থবিল ও বাজেট অনুমোদন দেওয়া হচ্ছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগে ২৮ তারিখে অর্থবিল অনুমোদন এবং ৩০ তারিখে বাজেট পাশের সিডিউল ছিল।
গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার (যা জিডিপির ১৮.৩ শতাংশ) বিশাল বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেন।