ঢাকাMonday , 25 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের ৩৫তম বার্ষিক সাধারণ সভা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এতে সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের আল-রাজি গ্রুপের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ, এবং বিদেশি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা।
সভায় ২০১৭ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।