ঢাকাMonday , 22 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিমের বিশ্বকাপ ইয়াংয়ের হাতে

Link Copied!

tamimস্পোর্টস ডেস্ক : ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের থাকা না থাকা অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াংয়ের হাতে।
কি বিস্মিত হচ্ছেন? ঘটনা কিন্তু সত্যিই তাই। তামিম ইকবালের ব্যথাপ্রবন হাঁটুর এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরও সেভাবে কিছুই বলতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং তারা এখন তাকিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংয়ের দিকে। অস্ট্রেলিয়ান এই শল্যবিদের পরামর্শের ভিত্তিতেই তামিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি ও বাংলাদেশের ক্রিকেট নির্বাচকরা। তারথেকেও বড় কথা তামিমকে ফের কাঁচির নিচে যেতে হবে নাকি বিশ্রাম নিয়েই পার পাবেন তামিম তা জানা যাবে।
সোমবার এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘বিশ্বকাপের আগে তামিম ইকবালের চোট নিয়ে আমরা চিন্তিত। অবশ্য এ ধরনের চোট নিয়ে অনেক ক্রিকেটারই খেলে থাকেন। কিন্তু দীর্ঘমেয়াদে একজন খেলোয়াড়ের জন্য এটা ক্ষতিকারক। বিসিবি তামিমের চোটের প্রাথমিক এমআরআই রিপোর্ট হাতে পেয়েছে। কিন্তু এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না আমরা। অস্ট্রেলিয়ার ডেভিড ইয়াংয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। তার পরামর্শের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হবে।’
প্রসঙ্গত, তামিমের রিপোর্ট যদি ইতিবাচক হয় তাহলে চার সপ্তাহ অর্থাৎ, এক মাসের বিশ্রামে মাঠে ফিরতে পারবেন টাইগার ওপেনার। সেক্ষেত্রে বিশ্বকাপ স্বপ্ন বেঁচে থাকবে তার। কিন্তু রিপোর্ট যদি খারাপ হয় তাহলে ঠিক কতোদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তা এখনই বলা যাচ্ছে না। কেননা সেক্ষেত্রে অস্ত্রোপচার করতে হবে তামিমকে। এর আগে দেশসেরা ওপেনার জিম্বাবুয়ে সিরিজের পর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে খেলেন। তখন ব্যাটিংয়ে হালকা ব্যথা অনুভব করছিলেন তিনি। যার ফলে চিকিৎসকের দ্বারস্থ হন ২৫ বছর বয়সী ক্রিকেটার, আর তাতেই চোট ধরা পড়ে তামিমের।