ঢাকাThursday , 21 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক ঋণে সুদের হার হবে ৯ শতাংশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। একই সঙ্গে আমানতের সুদের হার সর্বোচ্চ ৬ শতাংশ হবে। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
গুলশানে বিএবির কার্যালয়ে ব্যাংক মালিকদের বৈঠকের পর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সুদের হার কমিয়ে আনার এ ঘোষণা দেন। বৈঠকে দেশের বেসরকারি খাতের প্রায় সব ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বেসরকারি খাতের বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আগামী জুলাই থেকে বিনিয়োগ সুদের হার এক অংকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘোষণা দিল বিএবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া ব্যাংক মালিকদের প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হল। এ সময় বাড়তি সুদের আশায় আমানত এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে স্থানান্তর না করার বিষয়েও কঠোর হুঁশিয়ারির কথা জানিয়েছেন নজরুল ইসলাম মজুমদার।
বেসরকারি খাতে ঋণের প্রবাহ বেড়ে যাওয়ার সঙ্গে ব্যাংক ঋণে সুদের হারও বাড়ছে। ঋণের চাহিদা বাড়ার কারণে কোনো কোনো ব্যাংক ১০-১২ শতাংশ সুদে ঋণ দেওয়া শুরু করে।
বেশি সুদের লোভে কোনো কোনো ব্যাংক নির্ধারিত সীমার চেয়েও বেশি পরিমাণ ঋণ বিতরণ করে। এ কারণে সৃষ্টি হয় তারল্য সংকট। এমন অবস্থায় সুদের হার বাড়িয়ে আমানত সংগ্রহ করতে শুরু করে কিছু কিছু ব্যাংক।