ঢাকাSunday , 21 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে প্র্যাকটিস করছেন রুবেল

Link Copied!

Rube-happyস্পোর্টস ডেস্ক : প্রেমিকার করা ধর্ষণ মামলার বোঝা মাথা নিয়েেই মাঠে ফিরলেন রুবেল। ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আজ (রোববার) দুপুর আড়াইটায় মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করতে নেমেছেন তিনি।
অভিনেত্রী হ্যাপির করা মামলার পর বেশ কিছুদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন জাতীয় দলের এই পেসার। অবশেষে রোববার আবার বল হাতে দেখা গেলো রুবেল হোসেনকে।
বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও তিনি অনুশীলন করছিলেনন। তার সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান, মমিনুল হক, শাহাদাত হোসেনসহ আরও বেশ কজন ক্রিকেটার।
স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা আশা করছেন অনুশীলন শেষে রুবেল তাদের সঙ্গে কথা বলবেন।
গত ১৩ ডিসেম্বর ঢাকার মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন তার প্রেমিকা ও নবাগত অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপী।
এই অভিনেত্রী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে হ্যাপির এ মামলায় হাই কোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিনও নিয়ে রেখেছেন জাতীয় দলের পেসার রুবেল।