ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুমন-আফ্রির ‘পরানে টান’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী আরমিন সুমনের ‘বসন্ত হাওয়া’ গানটি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। এ গানটির সাফল্যের পর ‘পরানে টানে’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন তিনি। গানটির কথা ও সুরও করেছেন সুমন। সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
‘পরানে টানে’ গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। এতে মডেল হয়েছেন আফ্রি ও শাকিল রাজ। চিত্রগ্রহণে ছিলেন আনোয়ার আনু।
মিউজিক ভিডিওর পরিচালক ফরহাদ আহমেদ বলেন, ‘গানটির শুটিং হয়েছে ঢাকার ৩০০ ফিট, উত্তরা ও সাভারে।‘পরানে টান’ গানটির মিউজিক ভিডিও একজন আধুনি মেয়েকে নিয়ে। পোশাক-আশাকসহ নানা কারণে মেয়েটিকে সমাজের মানুষের কথা শুনতে হয়। অথচ তার মধ্যে অনেক ভালো গুণ দেখতে পায় একই এলাকার এক যুবক। একপর্যায়ে মেয়েটিকে ভালোবেসে ফেলে ছেলেটি। মেয়েটিকে কেউ কিছু বললে তার খারাপ লাগে। কিন্তু এ ভালোবাসার কথা কীভাবে বলবে সে? গল্পটি এভাবেই মিউজিক ভিডিওতে দেখানো হয়েছে।
আরমিন ফিল্ম প্রোডাকশন্সের প্রযোজনায় ‘পরানে টান’ গানটি নির্মিত হয়েছে। ঈদুল ফিতরে গানটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।