ঢাকাFriday , 8 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবজির দাম কমেছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গড়ে প্রতি কেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়।
এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা, টমেটো ৩৫ থেকে ৪০ টাকা, ভেণ্ডি ৪৫, পটল ৩০, বরবটি ৩৫ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৪০ টাকা।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৪৫ টাকা, গাজর ৫০ টাকা, মূলা ৩০ টাকা, আলু ২৫ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকা, প্রতি পিস ফুলকপি ৩৫ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পেঁয়াজ পাতা এক আঁটি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। ধনিয়াপাতা ৬০ টাকা কেজি, কাচা কলা হালি ২৫ থেকে ৩৫ টাকা, লাউ প্রতিপিস ৫০ টাকা, এছাড়া কচুর ছড়া ৩০ টাকা, লেবু হালি ২০ টাকা। বুট ৭০ টাকা, ইসবগুলের ভুষি ৮০০ টাকা কেজি।
এদিকে ব্রয়লার মুরগীর দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৬০ টাকা, কক মুরগি ২১০ টাকা কেজি। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।