ঢাকাSunday , 21 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি ও জেডিসির ফল ৩০ ডিসেম্বর

Link Copied!

jsc-exam-bangladeshনিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ফল প্রকাশ কর হবে আগামী ৩০ ডিসেম্বর।
রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
উল্লেখ্য, কয়েকদফা পিছিয়ে গত ৭ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। ২ নভেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামির হরতালের কারণে তা সম্ভব হয়নি।
এবছর জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষায় ২৭ হাজার ৯২৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। কিন্তু কয়েক দফা পিছিয়ে হঠাৎ করে তারিখ ঘোষণা করায় এবং প্রচারণা থাকায় অর্ধ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।
এবছর জেএসসিতে পরীক্ষা দেয়ার কথা ছিল ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। জেএসসি পরীক্ষাথী ছাত্র ছিল ১ লাখ ৩০ হাজার ২৫৬ জন আর ছাত্রী ছিল ৯ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন। আর জেডিসিতে পরীক্ষা দেয়ার কথা ছিল  ছাত্র ১ লাখ ৫৪ হাজার ৯২৭ জন এবং ছাত্রী ১ লাখ ৭১ হাজার ১৭০ জন।