ঢাকাTuesday , 29 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক বছরে ধূমপান ছেড়েছে ১০ লাখ ফরাসি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে বেশ সফলতা পেয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এবার ধূমপানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে সফলতা পেতে শুরু করেছে ফ্রান্স। কেবল এক বছরেই দেশটির ১০ লাখ ব্যক্তি ধূমপান ছেড়েছেন বলে জানিয়েছে দেশটি।
বিশ্বের প্রতি ১০টি মৃত্যুর একটি ধূমপানের কারণ বলে এক গবেষণায় উঠে এসেছিল। ২০১৫ সালে চালানো ওই গবেষণায় বলা হয়েছিল, বিশ্বের ১০০ কোটি মানুষ রয়েছেন, যারা প্রতিদিনই ধূমপান করেন। ধূমপান প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ নেয় বিভিন্ন দেশের সরকার।
পাবলিক হেলথ ফ্রান্স ২০১৭ সালে জরিপ চালিয়ে দেখে, প্রতিদিন ধূমপান করেন এমন প্রাপ্তবয়স্ক মানুষের হার এখন ২৬ দশমিক ৯ শতাংশ, যা আগের বছর ছিল ২৯ দশমিক ৪ শতাংশ। এরপর তারা এমন পদক্ষেপ নেয় যে, এই এক বছরে দেশটিতে ধূমপায়ীর সংখ্যা ১ কোটি ৩২ লাখ থেকে ১ কোটি ২২ লাখে নেমে এসেছে।
জরিপে বলা হয়েছিল, তরুণ এবং স্বল্প আয়ের মানুষের ধূমপান ছাড়ার প্রবণতা বেশি। ধূমপান ছাড়ার প্রবণতার ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকেই কারণ হিসেবে দেখানো হয়েছে জরিপে। এই সময়ে ফরাসি সরকার তামাকের দাম বাড়ানোর পাশাপাশি তামাকমুক্ত মাস পালনসহ ধূমপানবিরোধী নানা কর্মসূচি চালায়।