ঢাকাMonday , 28 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি-জেডিসি পরীক্ষায় নম্বর ও বিষয় কমছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ছাত্রছাত্রীদের ওপর চাপ কমাতে আগামী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থেকে নম্বর ও বিষয় কমানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভা শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়। এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় এমসিকিউ থাকবে বলে জানান মো. সোহরাব হোসাইন।
সোহরাব হোসোইন বলেন, শিশু শিক্ষার্থীদের ওপর চাপ কমানোর উদ্যোগ নিয়েছি। আপাতত কিছু বিষয় কমানো যায় কি না তা দেখা হবে। কমালে এ বছর থেকে বাস্তবায়ন করা হবে।
বিষয় কমানো কেমন হবে, তারও একটা ধারণা দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভগের সচিব। তিনি বলেন, এমন হতে পারে যে সিলেবাসের পুরোটাই থাকবে, কিন্তু এক বছর এক অংশ থাকবে, পরের বছর অপর অংশ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে এনসিসিসির সভা হয়। পাঠ্যবই, কারিকুলাম ও সিলেবাস এবং পাবলিক পরীক্ষায় যেকোনো পরিবর্তন ও পরিবর্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আছে এনসিসিসির। পদাধিকার বলে শিক্ষা সচিব এ কমিটির সভাপতি।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ও সদস্য (শিক্ষাক্রম) এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অংশ নেন।