ঢাকাSunday , 27 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যামেরুনে ২৯ জন নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনের অ্যাংলোফোন অঞ্চলে ২৯ জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছে। ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলের মেনকা শহরে এ ঘটনা ঘটেছে শনিবার স্থানীয় সূত্র জানিয়েছে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে তাৎক্ষনিকভাবে দেশটির কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। খবর রয়টার্সের।
গত বছর মেনকাতে সংখ্যাগুরু ফরাশি ভাষাভাষীর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সংখ্যালঘু ইংরেজি ভাষী বিদ্রোহীরা। এরপরই এই অঞ্চলটিতে সংঘাত-সহিংসতা চলে আসছে।
স্থানীয় মানবাধিকার আইনজীবী আগবর বাল্লা এনকংহো জানিয়েছেন, শুক্রবার মেনকাতে কমপক্ষে ৩৪টি মৃতদেহ পাওয়া গেছে। এসব লোককে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র জানিয়েছে, তিনি মোট ২৯টি মৃতদেহ দেখেছেন। এর মধ্যে তিনটি মৃতদেহ একটি স্কুলের বাইরে পড়েছিল এবং এদের গায়ে গুলিবিদ্ধ ছিল। নিহতদের মধ্যে কয়েকজন নারী এবং ১৩ বছরের কিশোর-কিশোরীও ছিল।
তিনি বলেন, ‘মৃতদেহগুলো ইতিমধ্যে পঁচতে শুরু করেছে ও দুর্গন্ধ ছড়াচ্ছে।’
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দিদির বাদজেক জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি টের পেয়ে সেনারা শুক্রবার সকাল থেকে একটি হোটেল ঘিরে ফেলে। বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদীকে নিস্ক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।