ঢাকাSunday , 27 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ৩ বছরের বেশি থাকা শিক্ষকদের বদলি করে দিন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সব শিক্ষকেরা তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের অন্যত্র বদলি করে দিতে বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের বদলিসংক্রান্ত এক মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
শুনানির এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্য করছেন। প্রধান বিচারপতি এ সময় বলেন, কেন? তিন বছর পর পর তো বদলি করার কথা। তাহলে এর জন্য তো মন্ত্রণালয়-অধিদপ্তর দায়ী। প্রধান বিচারপতি বলেন, ঢাকার সরকারি বিদ্যালয়ের যে সব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন।