ঢাকাSunday , 27 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাতে তিনি দেশে ফেরেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সফরে প্রধানমন্ত্রী শুক্রবার সম্মানিত অতিথি হিসেবে শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন এবং শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণ করেন।
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি শান্তি নিকেতনে সদ্য নির্মিত বাংলাদেশ ভবনের যৌথভাবে উদ্বোধন করেন। সেখানে তারা দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনা শুক্রবার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন ‘জোড়াসাঁকো ঠাকুর বাড়ি’ পরিদর্শন করেন। কলকাতা চেম্বার নেতারা তার সঙ্গে হোটেল কক্ষে সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা ভারতের মহান জাতীয়তাবাদী নেতা নেতাজী সুভাষ চন্দ্র বসুর জাদুঘর পরিদর্শন করেন।