ঢাকাThursday , 24 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে মার্কিন কর্মকর্তার ওপর ‘শব্দ হামলা’

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, চীনে আমেরিকান এক কর্মকর্তা ‘শব্দ হামলার’ পর মস্তিষ্কের ইনজুরিতে ভুগছেন। এ ধরনের হামলা এর আগে কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ওপর কিউবায় হয়েছিল।
চীনে যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য শ্রবণ কিংবা স্নায়ু সম্পর্কিত স্বাস্থ্য সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর বুধবার পম্পেও এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, চীনের দক্ষিণের শহর গুয়াংঝুতে এক মার্কিন কর্মকর্তা একটি ‘সূক্ষ্ম ও অস্বচ্ছ, কিন্তু অস্বাভাবিক শব্দ ও চাপের অনুভূতির’ অভিজ্ঞতার কথা তাদেরকে জানিয়েছেন। ওই ঘটনার পর ওই কর্মকর্তার হালকা মস্তিষ্ক ইনজুরি দেখা দেয়।
পম্পেও জানান, পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি চীনে ওই শব্দ হামলাকে গত বছর কিউবায় এ ধরনের হামলার সঙ্গে তুলনা করেছেন। পম্পেও বলেন, ‘কিউবায় আমেরিকার কর্মকর্তারা যে মেডিক্যাল নমুনা বহন করেছিলেন চীনে কর্মকর্তারাও একই ধরনের নমুনা বহন করছেন।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনের ওই এলাকায় তদন্ত করতে তাদের মেডিক্যাল টিম পাঠাচ্ছে। পম্পেও বলেন, ‘হাভানা ও এবার চীনে কী ঘটেছে, তা আমরা খুঁজে বের করতে যাচ্ছি।’
পম্পেওর সঙ্গে আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে আছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি। তিনি বলেন, ‘বিষয়টিকে রাজনৈতিক রূপ দান উচিত হবে না যুক্তরাষ্ট্রের। আমরা চাই না, এই ব্যক্তিগত বিষয় খুব বড়, জটিল ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হোক। চীন এ ব্যাপারে খুব গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আমরা এখনো খুঁজে পায়নি যে, কোনো সংগঠন বা ব্যক্তি এ ধরনের হামলা চালিয়েছে।’