ঢাকাThursday , 24 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোর আদনান হত্যায় প্রতিবেদন ১১ জুলাই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে স্কুলছাত্র কিশোর আদনান হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১১ জুলাই ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১১ জুলাই ধার্য করেন।
প্রসঙ্গত, গত বছরের ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাইনস্টার গ্রুপ ও ডিসকো বয়েজ গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি উত্তরা ১৩ নম্বর সেক্টরের ব্রিজের ওপর ডিসকো বয়েজ ও বিগবস গ্রুপের সদস্যরা নাইনস্টার গ্রুপের দলনেতা রাজুকে মারধর করে। প্রতিউত্তরে গত ৫ জানুয়ারি আজমপুর ফুটওভার ব্রিজের গোড়ায় নাইনস্টার গ্রুপের সদস্যরা বিগবস গ্রুপের ছোটনকে আক্রমণ করে। এরপর থেকেই রাজুকে হত্যার পরিকল্পনা করে ডিসকো গ্যাং ও বিগবস গ্রুপের সদস্যরা। এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়।