ঢাকাWednesday , 23 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীরা এবার অতিরিক্ত ডলার নিতে পারবেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর যারা হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন, তারা প্রত্যেকে হজের সার্বিক খরচ ছাড়াও অতিরিক্ত আরো ১ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়াও প্রত্যেক হজযাত্রী ১ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। এ কারণে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড় করার ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার জন।
জানা গেছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ গতবারের চেয়ে বেড়েছে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে এবার খরচ পড়বে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা, যা গত বছর ছিল ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। সরকারি ব্যবস্থাপনায় এবার প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে, যা গত বছর ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারিত ছিল। আর বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ এর সর্বনিম্ন প্যাকেজ ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।