ঢাকাWednesday , 23 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের রিয়ালে আসা নিয়ে রোনালদোর মন্তব্য

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গুঞ্জন চলছে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন নেইমার দ্য সিলভা। কেউ কেউ বলছে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই রিয়ালে যোগ দিবেন ব্রাজিলিয়ান তারকা। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নেইমারকে দলে ভেড়াতে আগ্রহী। এই আগ্রহটা অবশ্য নতুন কিছু নয়। সেই ২০১৩ সাল থেকেই রিয়াল নেইমারকে দলে ভেড়াতে চেষ্টা করে আসছেন তারা।
নেইমারের রিয়ালে যোগ দেওয়ার বিষয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে জানতে চেয়েছিল একটি টেলিভিশন। সেই প্রশ্ন শুনে ক্রিস্টিয়ানো রোনালদো হেসেছেন এবং বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে সব সময় খেলোয়াড় দলে ভেড়ানোর কথা চলতে থাকে। এটা একটা চলমান প্রক্রিয়া। এই ক্লাবটিতে আমি আট বছর ধরে খেলছি। তারা সব সময়ই বলে থাকে যে এই মৌসুমে ৫০ জন খেলোয়াড় আসতে যাচ্ছে। কিন্তু দিনশেষে তাদের একজনও আসে না। গেল সেপ্টেম্বরে অনেক খেলোয়াড় আসার কথা শুনছিলাম। কিন্তু আমরা যখন ফাইনালে পৌঁছালাম, দেখলাম আমরা সবাই আগের খেলোয়াড়ই আছি।