ঢাকাWednesday , 23 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবার কথায় মনোযোগ দেয়া অসম্ভব : পরিণীতি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ইতিবাচক কারণে যেমন খবরে আসেন, তেমনি প্রায়ই নানা কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সামালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
মাঝে বেশ কিছু সময় বিরতিতে ছিলেন পরিণীতি। এই সময় ওজন কমিয়ে নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেন এই অভিনেত্রী। এ জন্য অনেকের প্রশংসা পেলেও সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তবে সব সময় মানুষের কথায় মনোযোগ দেননা বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে পরিণীতি চোপড়া বলেন, ‘সবসময় সবার কথায় মনোযোগ দেয়া অসম্ভব। যদি আপনি এমনটা করেন তবে ঝামেলায় পড়ে যাবেন। আপনাকে নিজের কাছে ভালো লাগতে হবে, নিজে ফিট থাকতে হবে। আপনাকে এমন কাজ করতে হবে যা আপনার কাজে আসবে, নিজের কাছে ভালো লাগবে। কোনো নির্দিষ্ট গড়নের হতে হবে এ ব্যাপারে আমার কোনো চাপ নেই। আমি শুধু সুখী, ফিট ও সুস্বাস্থ্যের অধিকারী থাকতে চাই।’
লেডিস ভার্সেস রিকি বেহেল সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পরিণীতি। তবে ইশকজাদে সিনেমার মাধ্যমে সবার নজরে আসেন তিনি। এরপর কিল দিল, দাওয়াত-ই-ইশক ও শুদ্ধ দেশি রোমান্স’র মতো ফ্লপ সিনেমার পাশাপাশি হাসি তো ফাসি, গোলমাল এগেইন’র মতো বক্স অফিস সফল সিনেমাও উপহার দিয়েছেন। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি।
এই অভিনেত্রী বলেন, ‘আমার পরের সিনেমা সন্দীপ অউর পিংকি ফারার খুবই চমৎকার একটি প্রজেক্ট, যেটি আগামী ৩ আগস্ট মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন দিবাকর ব্যানার্জি এবং তার পরিচালনায় কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। এরপর অক্টোবরে মুক্তি পাবে নমস্তে ইংল্যান্ড। এটি এ বছরে আমার দ্বিতীয় সিনেমা। এতে আমার সঙ্গে অভিনয় করছেন অর্জুন কাপুর। এটি পরিচালনা করছেন বিপুল শাহ। সিনেমাটি সম্পূর্ণ বিনোদনমূলক। আমরা এখনো এটির শুটিং করছি। সবশেষ, কেসারি সিনেমার শুটিং করছি, যেখানে আমি অক্ষয় কুমার স্যারের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছি। তার সঙ্গে কাজ করাটা যেমন খুবই আনন্দের তেমনি অনেক কিছু শেখারও রয়েছে।’