ঢাকাWednesday , 23 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু যৌন নিপীড়ন ধামাচাপায় আর্চবিশপ দোষী সাব্যস্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের ওপর ১৯৭০ সালে চালানো যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অপরাধে এক ক্যাথলিক আর্চবিশপকে দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার আদালত। অ্যাডিলেডের আর্চবিশপ ফিলিপ উইলসন হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্যাথলিক যিনি এ অপরাধে দোষী সাব্যস্ত হলেন।
১৯৭০-এর দশকে নিউ সাউথ ওয়েলসের যাজক জেমস ফ্লেচার গির্জার ছেলেশিশুদের যৌন নির্যাতন করতেন। ফিলিপ উইলসন ওই সময় ফ্লেচারের সহকারী ছিলেন। ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, এ ঘটনা তাকে জানানো হলেও তিনি বিষয়টি প্রতিকারের কোনো চেষ্টা করেননি। উল্টো গির্জার ভাবমূর্তি রক্ষার জন্য ঘটনাটি আড়াল করেন। অবশ্য ফিলিপ উইলসন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
গির্জা থেকে দেওয়া এক বিবৃতিতে উইলসন বলেছেন, ‘তিনি এই রায়ে একেবারেই হতাশ এবং তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।
তার দাবি, তিনি যখন মিটল্যান্ডের সহকারী যাজক ছিলেন, ওই সময়ে যাজক জেমস ফ্লেচারের যৌন নির্যাতনের বিষয়ে তিনি অবগত ছিলেন না।
প্রসঙ্গত, ২০০৪ সালে নয় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হন ফ্লেচার। ২০০৬ সালে কারাগারেই তার মৃত্যু হয়।