ঢাকাMonday , 21 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনে মাদুরো জয়ী

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। এর ফলে আগামী ছয় বছর তিনি ফের ভেনেজুয়েলা শাসন করতে যাচ্ছেন।
তবে এবারের নির্বাচন বেশ বিতর্কিত ছিল। ফল ঘোষণার আগেই বিরোধী দল এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তারা সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আনে।
ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। দেশব্যাপী চলছে খাদ্যসংকট। এর মধ্যে রোববার দেশটিতে ভোটগ্রহণ হয়, যেখানে মাত্র ৪৬ শতাংশ ভোট পড়েছে।
আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা হয়নি। সেটি আজ রাতে ঘোষিত হতে পারে। এর আগেই প্রধান বিরোধী প্রার্থী হেনরি ফ্যালকন ভোটের এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
হেনরি ফ্যালকন বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়াকে আমরা বৈধ বলে স্বীকৃতি দেয় না… ভেনেজুয়েলায় আমরা নতুন নির্বাচন চাই।’
ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল প্রধান টিবিসে লুসিনা জানান, নির্বাচনে গৃহিত ভোটের ৯০ শতাংশ গণনা শেষে দেখা যায়, ৫৫ বছর বয়সি মাদুরো ৬৭.৭% ভোট পেয়েছেন। ফ্যালকন পেয়েছেন ২১.২ শতাংশ ভোট।