ঢাকাMonday , 21 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাম চরণের অনুপ্রেরণা অক্ষয়

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তেলেগু অভিনেতা রাম চরণ। তার রয়েছে অসংখ্য ভক্ত। তবে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে নিজের অনুপ্রেরণা মনে করেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম চরণ জানান, অক্ষয় কুমারের একটি ভিডিও দেখে প্রথম নিজের মধ্যে শৃঙ্খল জীবযাপনের গুরুত্ব উপলব্ধি করেন তিনি। এ অভিনেতা আরো জানান, ভিডিওতে অক্ষয়ের কথাগুলো ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। এ কারণে ক্যারিয়ারে অনেক খারাপ সময় সত্ত্বেও শুধুমাত্র শৃঙ্খলাবোধের কারণে নির্মাতারা তাকে সিনেমায় নিয়েছেন। তারা জানতেন তিনি শুটিংয়ে সময় মতো হাজির হবেন এবং এতে করে তাদের কাজ সহজ হতো।
সাক্ষাৎকারে রাম চরণ জানান, সিনেমা সফল হওয়ার পরও বাবা চিরঞ্জিবীর কাছ থেকে পরামর্শ নেন তিনি। এছাড়া এ অভিনেতা রাতে সময় মতো ঘুমাচ্ছেন কিনা সেটির তদারকি করেন তার বাবা। কারণ বাবা চান তিনি শৃঙ্খল জীবনযাপন করুক।
রাম চরণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রাঙ্গাস্থালাম। এতে আরো অভিনয় করেছেন সামান্থা আক্কিনেনি। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলে সিনেমাটি। এছাড়া খুব শিগগির বাহুবলিখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমার শুটিং শুরু করবেন এ অভিনেতা। এতে আরো অভিনয় করছেন জুনিয়র এনটিআর।