ঢাকাMonday , 21 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরতিতে যাচ্ছেন আমির?

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আমির খান। সিনেমা থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন বলিউডে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত এই অভিনেতা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, থাগস অব হিন্দুস্তান সিনেমার পর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি আমির। কারণ সিনেমায় অভিনয় থেকে লম্বা বিরতিতে যেতে চাইছেন এ অভিনেতা।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘পরবর্তী সিনেমার আগে আমির ছুটি কাটাতে চাইছেন। তিনি তার অন্যান্য প্রজেক্ট যেমন-পানি ফাউন্ডেশন, টিভি শো সত্যমেভ জয়তে ইত্যাদি বিষয়ে মনোযোগ দিতে চান। ‘মহাভারত’ অবলম্বনে সিনেমা নির্মাণ বিষয়ে তিনি এখনো দ্বিধায় রয়েছেন।’
বর্তমানে থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং করছেন আমির খান। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফ। এটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। দীপাবলী উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।