ঢাকাSunday , 20 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেরার ম্যাচে উইকেটশূন্য মুস্তাফিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথম ছয় ম্যাচের পাঁচটিতেই কমপক্ষে একটি উইকেট পেয়েছিলেন। তবে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বাঁচা-মরার ম্যাচে একাদশে ফিরে কোনো উইকেটের দেখা পাননি মুস্তাফিজুর রহমান।
এবারের আইপিএলে মুম্বাইয়ের প্রথম ছয় ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজ। ছয় ম্যাচে উইকেট নিয়েছিলেন ৭টি। এর মধ্যে একটিতে শুধু ৫৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
মুম্বাইয়ের পরের সাত ম্যাচে আর একাদশে জায়গা পাননি মুস্তাফিজ। কাঁধের চোটের কারণে আজ মুম্বাইয়ের হয়ে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেনাগান। তার জায়গায় একাদশে ফিরেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে এই ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি মুস্তাফিজ। যদিও মুম্বাই প্রথম ব্রেক থ্রুটা পেয়েছিল মুস্তাফিজের প্রথম বলেই। মুস্তাফিজের সেই বলে দলীয় ৩০ রানের মাথায় রান আউট হয়ে ফেরেন পৃথ্বী শ।
ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসে মাত্র ৩ রান দিয়েছিলেন মুস্তাফিজ। পরের ওভারে খরচ করেন ৭ রান। আবার বোলিংয়ে ফেরেন ইনিংসের ১৫তম ওভারে, সর্বোচ্চ ১৩ রান দেন এই ওভারেই।
এই ওভারে ঋষভ পন্তের একটি স্ট্রেইট শট ঠেকাতে গিয়ে পায়ে চোটও পেয়েছিলেন মুস্তাফিজ। তবে চোটটা সম্ভবত গুরুতর নয়। হালকা সেবাশুশ্রূষা নিয়ে আবার উঠে দাঁড়িয়ে বোলিং করেছেন। নিজের কোটার শেষ ওভারে ১১ রান দিয়েও উইকেটের দেখাটা শেষ পর্যন্ত পাননি ‘দ্য ফিজ’।
ওদিকে পন্তের ফিফটিতে (৬৪) ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ গড়েছে দিল্লি। জিততে হলে মুম্বাইয়ের চাই ১৭৫ রান। মুম্বাই এই ম্যাচ জিতলে শেষ দল হিসেবে প্লে অফে উঠে যাবে, আর হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।