ঢাকাSunday , 20 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বউয়ের নাম ভুল লিখলেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : টানা এক সপ্তাহ হাসপাতালে থাকার পর শনিবার হোয়াইট হাউজে ফিরেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্ত্রী ঘরে ফেরার এই আনন্দের খবর টুইট করতে যেয়ে শেষ পর্যন্ত তার নামের বানানই ভুল করে ফেললেন ডোনাল্ড ট্রাম্প।
কিডনিতে সমস্যার কারণে গত সপ্তাহে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে অপারেশন হয় মেলানিয়া ট্রাম্পের। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালেই রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা।
শনিবার টুইটারে মেলানিয়ার ঘরে ফেরার খবর জানাতে যেয়ে ট্রাম্প লিখেছেন, ‘অতি আনন্দের খবর আমাদের অসাধারণ ফার্স্টলেডি বাড়ি হোয়াইট হাউজে তার বাড়িতে ফিরেছেন। মেলানি (ট্রাম্প এখানে Melania না লিখে Melanie লিখেছেন) এখন বেশ ভালো অনুভব করছেন। আপনার প্রার্থণা ও শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ।’
টুইট অবশ্য কিছুক্ষণের মধ্যে সরিয়ে ফেলা হয়। পরে শুদ্ধ বানান দিয়ে আবারও টুইট করা হয়।