নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিয়মিত; ২০১৬-১৭, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শুধু প্রোমোটেড পরীক্ষার্থীরা ‘এফ’ গ্রেডপ্রাপ্ত কোর্স পরীক্ষার ফরম পূরণ আজ রোববার অনলাইনে শুরু হয়েছে। তা চলবে ২৭ জুন পর্যন্ত।
এই ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

