ঢাকাFriday , 18 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেরুজালেমে গণহত্যার প্রতিবাদে গণসমাবেশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জেরুজালেমে ইসরালি গণহত্যার প্রতিবাদে গণসমাবেশ করেছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি (দুর্নীতি প্রতিরোধ আন্দোলন)।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে সংগঠনটি।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, হারুন অর রশিদ, এ এম ফয়েজ, সিরাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেরুজালেমে বিশ্ব সামাজ্র্যবাদ যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ফিলিস্তিনবাসী শান্তিপূর্ণ বিক্ষোভ ডেকেছিল। সেই বিক্ষোভের সময় ইসরাইলি সামরিক বাহিনী শুলি ও আগুন ছুঁড়ে মেরেছে। এতে ৬০ জনের ওপরে ফিলিস্তিনী নাগরিক নিহত হয় এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়।
বক্তারা এই হত্যাযজ্ঞ বন্ধ এবং আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এর বিচারের ব্যবস্থা করার দাবি জানান।