ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ হাজার নারী অনলাইনে মাতৃত্বকালীন ভাতা পাবেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের সাতটি পাইলট উপজেলায় ৮ হাজার মাতৃত্বকালীন ভাতাভোগী নারীদের নিকট ডিজিটাল পদ্ধতিতে ভাতা দেয়ার প্রক্রিয়ার উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে এ প্রক্রিয়ার উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, একই মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, উই ডোন্ট নো, অনেস্টলি জানি না। আমার মনে হয়, পেমেন্টের ক্ষেত্রে অতিসত্বর সারা পৃথিবীটা এক হয়ে যাবে। ’
তিনি বলেন, ‘এই যে উন্নতি, এটার পেছনে মানুষ। কারণ মানুষ প্রযুক্তি আবিষ্কার করেছে। সেই প্রযুক্তিটা আমরা গ্রহণ করেছি, প্রাকটিস করছি।’
মন্ত্রী বলেন, ‘এই যে, এতবড় জনগোষ্ঠীকে একত্রিত করা, এটা প্রযুক্তির বড় অর্জন। প্রযুক্তির এই সূত্র এমনভাবে গাঁথা, ভাতাভোগী কেউই এখন থেকে বঞ্চিত হবে না। প্রযুক্তি নিয়ে যারা কাজ করেন তারা এসব নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে আমাদের সভ্যতাকে এক স্তর থেকে অন্য স্তরে নিতে সক্ষম হয়েছে।