ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরে নারী সাংবাদিককে সেনাদের ‘চর’ তকমা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মিরের রক্ষণশীল পরিবারের মেয়ে। কিন্তু সব বাধা ডিঙিয়ে তিনি কাজ করেন পেশাদার চিত্রসাংবাদিক হিসেবে। এ বার তরুণী মাসরাত জাহরার গায়ে সেঁটে দেয়া হলো ‘সেনার চর’-এর তকমা।
শ্রীনগরের এক বিশ্ববিদ্যালয়ে থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন জাহরা। বছর দু’য়েক হলো উপত্যকায় ‘ফ্রিলান্স’ চিত্রসাংবাদিক হিসেবে কাজ করেন তিনি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্যবহার করে তার ছবি।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি দেন জাহরা। তাতে দেখা যাচ্ছে একটি সংঘর্ষের সময়ে ক্যামেরা হাতে ছবি তোলার চেষ্টা করছেন তিনি। এর পরে সোশ্যাল মিডিয়ায় কয়েক জন দাবি করে, জাহরা আসলে ভারতীয় সেনাবাহিনীর চর।
জাহরার কথায়, ‘ওরা আমার প্রোফাইল দেখার প্রয়োজন বোধ করেনি। এ বার আমাকে দেখে পাথর ছোড়া হতে পারে। বাড়িতেও হামলা হতে পারে। এমনিতেই কাশ্মিরে আমায় কাজ করতে দেখলে সবাই অবাক হয়ে তাকায়।’
বিষয়টি নিলে জাহরা স্থানীয় চিত্রসাংবাদিক সংগঠনেরও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তারা জানিয়ে দেয়, ‘ফ্রিলান্সার’কে সাহায্য করা সম্ভব নয়। তবে উপত্যকার কয়েকজন সাংবাদিক তার পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জাহরার হয়ে প্রচার চালাচ্ছেন তারা।
জাহরার কথায়, ‘সাংবাদিক কামরান ইউসুফকে যখন এনআইএ গ্রেপ্তার করে তখন তার পাশে কেউ দাঁড়ায়নি। আমি জানি আমার পাশেও দাঁড়াতে সকলে ভয় পাবে।’ তবে তিনি হাল ছা়ড়তে রাজি নন। তার আশা, সত্য প্রকাশিত হবেই।