ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে জার্মানি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপেও ফেভারিট জার্মানি। বিশ্বকাপ শুরুর আগে সুইস ব্যাংকিং জায়ান্ট ইউবিএস ভবিষ্যদ্বাণী করেছে যে, রাশিয়া বিশ্বকাপের শিরোপা উঠতে পারে জার্মানির হাতে।
ইউবিএস এই ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে স্ট্যাটিস্টিকাল মডেল ব্যবহার করেছে। তাদের হিসাব মতে, বিশ্বকাপে জার্মানির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৯.৮ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৮.৫ শতাংশ। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৭.৩। বেলজিয়ামের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.৩ শতাংশ। আর গত আসরের রানার আপ দল আর্জেন্টিনার এবার শিরোপা জয়ের সম্ভাবনা ৪.৯ শতাংশ।
ইউবিএসের হিসাব মতে, বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে মিশর, তিউনিশিয়া, কোস্টারিকা, সৌদি আরব ও পানামার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ০.১ শতাংশ করে সম্ভাবনা আছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, মরক্কো ও জাপানের।