ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেস্টে টস তুলে দেয়ার কথা ভাবছে আইসিসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাটেই ম্যাচ শুরুর আগে টস অনুষ্ঠিত হয়ে থাকে। টসের মাধ্যমেই নির্ধারিত হয় কোন দল প্রথমে ব্যাট করবে কিংবা প্রথমে বল করবে। তবে, টেস্ট ক্রিকেটে টস প্রথা উঠিয়ে দেয়ার কথা ভাবছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ বিষয়ে আলোচনা করতে চলতি মাসের শেষের দিকে মুম্বাইয়ে বৈঠকে বসবে আইসিসির ক্রিকেট কমিটি।
১৯৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ইতিহাসের প্রথম টেস্ট। এই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই ম্যাচ থেকেই টস প্রথা চালু রয়েছে। দেখা যায় টসের কারণে অনেক সময় স্বাগতিক দেশই বেশি সুবিধা পেয়ে থাকে। স্বাগতিকদের আগে থেকেই ধারণা থাকে যে, তারা আগে ব্যাট করলে সুবিধা পাবে না আগে বল করলে সুবিধা পাবে। তাই টসে জিতলে তারা সেভাবেই সিদ্ধান্ত নেয়।
এখন প্রশ্ন উঠতে পারে যে, তাহলে টস প্রথা উঠিয়ে দিলে কারা আগে ব্যাট করবে বা আগে বল করবে। টস প্রথা উঠিয়ে দিলে সফরকারী দলই সিদ্ধান্ত নিবে তারা প্রথমে ব্যাট করবে না বল করবে। আগামী বছর থেকেই এটি কার্যকর করার কথা ভাবছে আইসিসি।