স্পোর্টস ডেস্ক : আর মাত্র ২৮ দিন পরেই রাশিয়ায় বসবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের ডামাঢোল। তারই মাঝে ব্রাজিল সুপাস্টার নেইমার এই টুর্নামেন্টে নিজেদেরই ফেভারিট বলে এগিয়ে রাখলেন। পাশাপশি জানালেন এবারের বিশ্বকাপ তারই হওয়া চাই।
প্রায় কয়েক মাস ধরেই ইনজুরির কারণে মাঠের বাহিরে আছেন ব্রাজিল তারকা নেইমার। যার কারণে আসন্ন বিশ্বকাপ নিয়ে বেশ চিন্তায়ই আছে ব্রাজিল ফুটবল প্রেমীরা। তবে বিশ্বকাপ নিয়ে নেইমারের এমন মন্তব্য শুনে হয়তো আবার আত্মবিশ্বাস জাগতে পারে সমার্থকদের মনে। আর জাগবেই না কেন ব্রাজিল ফুটবলের যে প্রাণ ভৌমরাই হলো নেইমার।
গত বিশ্বকাপে নেইমারের হাত ধরে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিলো ব্রাজিল। তবে সেমিফাইনালে জার্মানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। তাই এবার আর সেই আশা ছাড়তে নারাজ নেইমার। তাইতো এবার বিশ্বকাপ নিজের করেই চান এই তারকা।
বিশ্বকাপে নিজের আত্মবিশ্বাস নিয়ে নেইমার বলেন,‘ফুটবল খেলাটাই আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। ফুটবল মাঠে থাকাটা আমার জন্য সবচেয়ে আনন্দের। আর বিশ্বের মধ্যে সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ হলো বিশ্বকাপ। তাই আমি এখানে খেলে চ্যাম্পিয়ন হতে চাই। এই বিশ্বকাপটা কাপটা আমার হতেই হবে।’

