ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইব্রাহিমোভিচকে ছাড়াই সুইডেনের দল ঘোষণা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের বাকি আর মাত্র ২৮ দিন। ইতিমধ্যে অনেক দেশই দল ঘোষণা করেছে। তারই ধারাবহিকতায় এবার দল ঘোষণা করলো সুইডেন। তবে সুইডেনের দলে জায়গা হয়নি দলের হয়ে খেলা সবচেয়ে সফলতম ফুটবলার ইব্রাহিমোভিচ।
সুইডেনের ফুটবল প্রেমীরা আশা করেছিল যে বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, ইন্টার মিলানের হয়ে খেলা ইব্রাহিমোভিচকে এবারের বিশ্বকাপে হয়তো সুযোগ দেওয়া হতে পারে।
কিন্তু সবাই কে নিরাশ করেই সুইডিশ কোচ জেন এন্ডারসন আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।
সুইডেন স্কোয়াড
গোলরক্ষক: রবিন ওলসেন, ক্রিস্টোফার নোর্ডফেল্ড, কার্ল ইয়োজান জনসন।
ডিফেন্ডার: আন্দ্রেস গ্রানকিভিস্ট, ভিক্টর নিলসন লিন্ডেলফ, মাইকেল লাস্টিং, লুডউইগ আগাসটিনসন, পনটাস জানসন, এমিল ক্রাফথ, ফিলিপ হেলান্ডার, মার্টিন ওলসন।
মিডফিল্ডার: সেবাস্টিন লারসন, গুস্তাভ সেভেনসন, আলবিন একডাল, এমিল ফোর্সবার্গ, ভিক্টর ক্লায়েসন, জিমি ডারমাজ, মার্কোস রোহডেন, ওস্কার হিলজেমার্ক।
ফরোয়ার্ড: মার্কোস বার্গ, জন গুইডেট্টি, ইসান কিয়েস-থেলিন, ওলা টোইভোনেন।