ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইয়ুব বাচ্চুর গানের সুর চুরি পাকিস্তানে!

Link Copied!

নিউজ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গান ‘সেই তুমি’র সুর চুরি করে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের একটি বিজ্ঞাপনে। ‘ক্রস স্টিচ’ নামের একটি পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে গানটির বাঁশির অংশ হুবুহু নকল করা হয়েছে। বিজ্ঞাপনটির আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে এটি।
পোশাকের বিজ্ঞাপনে নজর কাড়তে পাকিস্তানের পূর্বাঞ্চলের সৌন্দর্য তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনে। আর সেখানেই আইয়ুব বাচ্চুর গানের সুর চুরি করা হয়। বিজ্ঞাপনটি প্রচার করছে বিজম্যাক্স টিভি পাকিস্তানের একটি অনলাইনভিত্তিক টেলিভিশন।
অনুমতি না নিয়ে গানটির সুর ব্যবহার করায় ক্ষুব্ধ আইয়ুব বাচ্চু ও এলআরবির শিল্পীরাও। তারা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। এদিকে, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি অন্যায়। শিল্পী এ বিষয়ে ব্যবস্থা নিলে আমরা কূটনৈতিকভাবে তাকে সহায়তা করা হবে।’
ইউটিউবে ‘সেই তুমি’গানের বাঁশির ভার্সনটি প্রকাশ হয়েছিল ২০১৬ সালে। সেটি বাজিয়েছিলেন রাকিবুল ইসলাম রনি। তিনিও এর প্রতিবাদ জানিয়েছেন।