ঢাকাTuesday , 15 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীর-দীপিকার বিয়ে নভেম্বরে!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডে চলছে তারকাদের বিয়ের ধুম। বিরাট কোহলি ও আনুশকার পর বিয়ের পিঁড়িতে বসছেন সোনম কাপুর-আনন্দ আহুজা। শোনা যাচ্ছে, এ তালিকায় যুক্ত হচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘দুই পরিবারের সদস্যরা সম্ভাব্য কিছু তারিখ নিয়ে আলোচনা করেছেন। তাদের বেশিরভাগই নভেম্বর উপযুক্ত সময় বলে মনে করছেন। তারা মনে করছেন এই সময়টা বিয়ের উপযুক্ত সময়।’
বিষয়টি নিশ্চিত করে দীপিকার টিমের সঙ্গে সংশ্লিষ্ট একজন সংবাদমাধ্যমে বলেন, ‘এই সময়টাতে টিমের সবাইকে ‍ছুটি নিতে নিষেধ করা হয়েছে। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ম্যানেজার এমনকি মুখপাত্র সবাইকে বিয়ের সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।’ তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
এর আগে শোনা যায়, এ বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মোট চারটি দিন বাছাই করেছেন রণবীর ও দীপিকার পরিবার। এর মধ্যে যে কোনো একটি এ জুটির বিয়ের জন্য বেছে নিবেন তারা। খুবই গোপনীয়তার মধ্যে হিন্দু রীতিতে এ জুটির বিয়ে হবে। শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা এতে উপস্থিত থাকবেন।
এছাড়া গুঞ্জন ওঠে, সুইজারল্যান্ডে হতে পারে রণবীর-দীপিকার বিয়ে। দেশটির ট্যুরিজমে ভারতীয় অ্যাম্বাসেডর রণবীর। এ অভিনেতাকে সেই দেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে রণবীর প্রস্তাবটি গ্রহণ করেছেন কিনা তা এখনো জানা যায়নি।
শুধু তাই নয়, গত ৫ জানুয়ারি দীপিকার জন্মদিনে বাজিরাও মাস্তানি জুটির বাগদানের গুঞ্জন শোনা যায়। যদিও পরবর্তী সময়ে এ বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং এক অনুষ্ঠানে বিষয়টি অস্বীকার করেছেন দীপিকা।
রাম লীলা সিনেমার সেটে রণবীর-দীপিকার প্রেমের সম্পর্ক শুরু। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের। বিদেশ ভ্রমণেও যান তারা। যদিও প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আসছেন তারা। এছাড়া বেশ কয়েকবার তাদের বাগদান ও বিয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে যায়।