ঢাকাSunday , 13 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো একসঙ্গে প্রভাস-শিবা?

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘মিরচি’ সিনেমায় কোরাতলা শিবার নির্দেশনায় প্রথম কাজ করেন জনপ্রিয় অভিনেতা প্রভাস। ২০১৩ সালে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসেও সাড়া ফেলে এটি। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে শিবার। এরপর ‘জনতা গ্যারেজ’, ‘ভারত আনে নেনু’-এর মতো সিনেমা উপহার দেন এই নির্মাতা। তবে প্রভাসের সঙ্গে গত পাঁচ বছরে আর কোনো সিনেমায় কাজ করেননি তিনি।
বিরতি ভেঙে আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন প্রভাস-শিবা। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নাম ঠিক না হওয়া এ সিনেমাটি জনপ্রিয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে। এতে অনেক তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করবেন। এটি ২০২০ সালে মুক্তি পাবে।
তবে এ বিষয়ে প্রভাস কিংবা শিবার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শিবা পরিচালিত ‘ভারত আনে নেনু’ সিনেমাটি গত ২০ এপ্রিল মুক্তি পেয়েছে। সিনেমাটিতে একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মহেশ। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। বক্স অফিসেও সিনেমাটি সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছেন।
অন্যদিকে ‘সাহো’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভাস। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সুজিতের পরিচালনায় সিনেমাটিতে প্রভাসের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এ ছাড়া অভিনেতা নিল নীতিন মুকেশকেও দেখা যাবে। ‘সাহো’ সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।