ঢাকাThursday , 18 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘উগ্র’ পেপেকে যতো ভয় লরেঞ্জোর!

Link Copied!

pepeস্পোর্টস ডেস্ক : আগামী শনিবার মরক্কোর গ্রান্ডে স্টান্ডে ডি মারাকেসে ক্লাব বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ দৈত্য রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো। তার আগে বেশ ভয়ে আছে কোপা লিবার্তাদোরেস জয়ী লাতিন আমেরিকান ক্লাবটি।
অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও হামেস রদ্রিগেজদের মোকাবেলার আগে ভয় পেতেই পারে আর্জেন্টাইন ক্লাবটি। এটা খুব স্বাভাবিক। কিন্তু না, রোনালদো কিংবা বেল নয়  লরেঞ্জোর প্রধান চিন্তা রিয়াল মাদ্রিদের ‘উগ্র’ ডিফেন্ডার পেপেকে নিয়ে।
বৃহস্পতিবার সান লরেঞ্জো প্রেসিডেন্ট ম্যাথিয়াস ল্যামেন্স শনিবারের ম্যাচ নিয়ে বলেন, ‘আমার মনে হয় না ম্যাচটি কদর্য বা সহিংস হবে। সুতরাং দুই দলের কারোই অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। তবে কোনো ক্ষেত্রে যদি একটুও চিন্তা করতে হয় সেটা সান লরেঞ্জোকে। আর সেটা ‘উগ্র’ পেপের জন্য।’
প্রসঙ্গত, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ান ক্লাব অকল্যান্ড সিটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় সান লরেঞ্জো। অন্যদিকে ক্রুল আর্জকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেরা দুই নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।