ঢাকাWednesday , 31 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে এখন ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে বর্তমানে মোট ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন ভোটার রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন তিনি।
ইসি সচিব বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ১৩ হাজার ১০৫ জন, যা মোট ভোটারের ৫০ দশমিক ৪২ শতাংশ। আর নারী ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন, যা মোট ভোটারের ৪৯ দশমিক ৫৮ শতাংশ।
তিনি বলেন, এর আগে ২ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। খসড়া তালিকা প্রকাশ করার পর ভোটার বেড়েছে ৯০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৪০ জন এবং নারী ৪১ হাজার ২৫৮ জন। এবার মোট ভোটার বেড়েছে ২৭ লাখ ১ হাজার ৭৮০ জন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বছরই ভোটার হওয়া যায়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত যারা ভোটার হবেন, তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বা নির্বাচনেও অংশ নিতে পারবেন। প্রবাসী বা অসুস্থতার জন্য কেউ ভোটার হতে না পারলে তাদেরকে আমরা ভোটার হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা চাই না কেউ ভোটার হওয়া থেকে বঞ্চিত থাকুক।
তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলেও জানান ইসি সচিব।