ঢাকাTuesday , 30 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব রুশকে লক্ষ্য করেই মার্কিন নিষেধাজ্ঞা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা আইন অনুযায়ী, ওয়াশিংটন যে তালিকা প্রকাশ করেছে তাতে সব রুশ জনগণকে লক্ষ্য করা হয়েছে।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। সোমবার এ অভিযোগে রাশিয়াকে শাস্তি দিতে ২১০ জন শীর্ষ রুশ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে তাদেরকে নতুন নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পুতিন বলেছেন, এ তালিকা অবন্ধুসুলভ আচরণ, যা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ককে জটিল করবে। তবে তিনি এ পরিস্থিতি এড়াতে চান না বলেও মন্তব্য করেছেন পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার উচিৎ এর পরিবর্তে আমাদের নিজেদেরকে নিয়ে এবং অর্থনীতি নিয়ে চিন্তা করা।
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ ও ইউক্রেনে আগ্রাসনের অভিযোগ তুলে রাশিয়াকে শাস্তি দিতে গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভারসারিস থ্রো স্যাংশন্স অ্যাক্ট (কাটসা) পাস হয়। আন্তর্জাতিকভাবে লজ্জা দিতে কংগ্রেস রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজনদের তালিকা করতে চাইছে। একইসঙ্গে তালিকাভুক্ত ব্যক্তিদের সতর্কবার্তা দেওয়া যে, ভবিষ্যতে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে অথবা আরোপ করা হয়ে থাকলে তার পরিমাণ আরো বাড়বে।